AMAR BANGLA NEWS

পানিহাটিতে জমা জল ঘিরে এলাকাবাসীর আন্দোলন চেয়ারম্যান আসলে তাকে ঘিরে বি*ক্ষো*ভ

পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে এপিসি রোডের আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসলে তাকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয় পানিহাটি...

পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে এপিসি রোডের আন্দোলনকারীদের সাথে কথা বলতে আসলে তাকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয় পানিহাটি পৌরসভার পৌর প্রধান কে #পানিহাটি পৌরসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের এপিসি রোডে বাসিন্দারা আজকের সকাল সাতটা থেকে পুরো অঞ্চলের রাস্তা আটকে পথ অবরোধ শুরু করে শীতের দিনেও যে সময় শুকনো টান থাকে সেই সময়তে জলমগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র অঞ্চল এই অঞ্চলের মানুষ যাতায়াত করতে পারে না এই রাস্তাটি আগরপাড়া স্টেশনের থেকে সরাসরি উত্তর অঞ্চলের যোগাযোগ করে। সেই রাস্তা দীর্ঘ এক বছরে উপরে জলমগ্ন হয়ে রয়েছে আজ এলাকার মানুষেরা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে সেই খবর পেয়ে যেই অবরোধ শুরু হয় সকাল সাতটা থেকে সেই অবরোধের মানুষের সাথে দেখা করতে অঞ্চলে দেখা করতে আসেন দুপুর একটা ৪৫ মিনিটে পানিহাটি পৌরসভা পৌরপ্রধান সোমনাথ দে। কিন্তু দেখা পাওয়া গেল না ২৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের শ্রাবন্তী রায় কে এই অঞ্চলের মানুষের অভিযোগ কাউন্সিলার শ্রাবন্তী রায় তাকে যদি রাস্তার জল জমে থাকার কথা বলা হয় সে মানুষদেরকে থ্রেট করে হুমকি দেয় এবং খুব খারাপ ভাষায় গালাগালাজ করে এবং তাদেরকে বলে দোকানপাট বিক্রি করে চলে যাও অন্যত্র বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যাও আজকে এই দীর্ঘদিনের রাগ এলাকার মানুষের বহিঃপ্রকাশ ঘটে পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দে ১টা ৪৫ মিনিট নাগাদ ২৬ নম্বর ওয়ার্ডের এপিসি রোডে আসে সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ হয় তাকে জলে নামতে বলে এবং মহিলারা ঘিরে ধরে পাড়ার সাধারণ মানুষ ঘিরে ধরে বিক্ষোভ দেখা, এরপর এলাকার ক্লাবে পাড়ার মহিলা এবং পুরুষদের সাথে পৌর প্রধান আলোচনা করেন সেই আলোচনার পরে পৌর প্রধান এলাকার মানুষকে নিয়ে উত্তর দমদম অঞ্চলের কদম তলায় যায় যেখানে জল আটকে যাচ্ছে নিকাশি ব্যবস্থা দেখতে এবং পৌর প্রধান কথা দেয় যে আগামীকাল সকাল থেকে ড্রেন পরিষ্কার হবে এবং রাস্তার টেন্ডার করা হয়েছে রাস্তার কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে তার আগে ড্রেন পরিস্কার করে নিকাশি ব্যবস্থাটাকে পরিষ্কার করা, জল জমা, সেই জমা জলকে বের করা সেই কাজ আগামীকাল থেকে শুরু হবে। তারপরেই এলাকার মানুষ সেই অবরোধ তোলে এবং এলাকার মানুষ বলেন যে যদি কালকে সকালবেলা কাজ শুরু না হয়। তবে আবার দীর্ঘ মেয়াদী অবরোধ চলবে