AMAR BANGLA NEWS

রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃ**ত্যু বারাসতের একটি বেসরকারী হাসপাতালে

রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃ**ত্যু বারাসতের একটি বেসরকারী হাসপাতালে। গত দেড় মাস ধরে চিকিৎসাধীন ছিলেন ঐ মহিলা নার্স।বৃহস্পতিবার সকালেই তাঁর...

রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃ**ত্যু বারাসতের একটি বেসরকারী হাসপাতালে। গত দেড় মাস ধরে চিকিৎসাধীন ছিলেন ঐ মহিলা নার্স।বৃহস্পতিবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।গত ৪ জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন ওই মহিলা নার্স। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের মধ্যেই অবস্থার অবনতি হয়ে কোমায় চলে যান তিনি।দীর্ঘদিন ভেন্টিলেশনে রেখেই তাঁর চিকিৎসা চলছিল। গত মাসের শেষেই শরীরের কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনের বাইরে আনা হয়েছিল। যদিও সেইসময়েই চিকিৎসকরা জানিয়েছিলেন,মহিলা নার্স এখনও সঙ্কটমুক্ত নন।বারাসতের হাসপাতালের তরফে জানানো হয়েছে,মহিলা নার্সের ডায়রিয়া হয়েছিল,তাঁর জ্বরেও ভুগছিলেন।সেই অবস্থাতেই প্রথমে কাটোয়া,তারপর বর্ধমান মেডিক্যাল কলেজ এবং শেষে কলকাতায় স্থানান্তরিত করা হয়। রক্তের নমুনা পরীক্ষায় জানা যায় তিনি নিপা আক্রান্ত। ১৪ জানুয়ারি থেকে বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই নার্স। প্রসঙ্গত, এখানেই কর্মরত ছিলেন তিনি। গত ৩৯ দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসক সূত্রে জানা গেছে, নিপায় আক্রান্ত হওয়ার কারণে নার্সের শরীরে যে ক্ষতি হয়েছিল,তা সামলে উঠতে পারেননি,যার কারণেই এই মৃত্যু বলে অনুমান।তবে রাজ্যে নিপা নিয়ে উদ্বেগ কমেছিল খুব বেশিদিন হয়নি। এরমধ্যেই মৃত্যুর ঘটনা দিয়ে মানুষের মধ্যে ফের আতঙ্ক ধরাল এই ভাইরাস