5টি দেশি আ*গ্নে*য়া”স্ত্র উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ
রবি পাশোয়ান কে জেরা এই নিয়ে মোট ৯ টি আ*গ্নে*য়া*স্ত্র উদ্ধার করলো পুলিশ, অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।
এক মাসের মধ্যে মোট ২৫ টি আগ্নেঅস্ত্র উদ্ধার হল শুধু মাত্র ভাটপাড়া থানা অঞ্চল থেকে।
গ্রেপ্তার হওয়া রবি পাশওয়ানকে দু’দফায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তদন্তে নেমে প্রথম দফায় চারটি এবং দ্বিতীয় দফায় আরও পাঁচটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলির উৎস ও সম্ভাব্য ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে জেরা করে অস্ত্র পাচারকারি সম্ভাব্য নেটওয়ার্ক ভাঙার চেষ্টা চলছে। তদন্ত এখনও জারি রেখেছে পুলিশ।