AMAR BANGLA NEWS

দিনে দুপুরে অ*প**হরণের চেষ্টা পুলিশের জালে ৮ দুষ্কৃতী

দিনে দুপুরে অ**পহরণের চেষ্টা পুলিশের জালে ৮ দুষ্কৃতী   দিনে দুপুরে অ**পহরণের চেষ্টার ঘটনাকে তৎপরতার সঙ্গে আটকে দিয়ে বড়সড় সাফল্য...

দিনে দুপুরে অ**পহরণের চেষ্টা পুলিশের জালে ৮ দুষ্কৃতী

 

দিনে দুপুরে অ**পহরণের চেষ্টার ঘটনাকে তৎপরতার সঙ্গে আটকে দিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। খ ড়গপুর, হাওড়া জাতীয় সড়কের সিদ্ধা এলাকার কাছে এক সোনার দোকানের কারিগরকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৮ জন দুষ্কৃতী।

জানা গেছে, অ**পহরণের শিকার ছিল সৌমেন পাত্র, পেশায় সোনার দোকানের কারিগর। ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত বিষয়টি জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে-কে জানায়। এরপরই পুলিশ সুপার জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিং-এর নির্দেশ দেন। পাঁশকুড়া থানার পুলিশের সহযোগিতায় তমলুক থানার পুলিশ তমলুকের নিমতৌড়ি এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটক করে। গাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত সৌমেন পাত্রকে এবং গ্রেফতার করা হয় ৮ জন দুষ্কৃতীকে। পুলিশি জেরায় ধৃতরা জানায়, সৌমেন সৌমে পাত্র পূর্বে জম্মুর জৈন বাজার এলাকার একটি সোনার দোকানে কাজ করতেন। অভিযোগ, তিনি সেখান থেকে কিছু সোনা চুরি করে নিয়ে এসেছেন বলে সন্দেহ করা হয়। সেই ঘটনার জেরেই তাকে অপহরণ করে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের।সোমবার ধৃত আটজন দুষ্কৃতীকে তমলুক জেলা আদালতে তোলা হয়। পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে।উল্লেখ্য, অপহৃত সোনার দোকানের কারিগর সৌমেন পাত্রের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায়।