জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড-এর ভার্চুয়াল মিটিং। কামারপুকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এবং জয়রামবাটি সারদা মায়ের জন্মভূমি। আমাদের কাছে কামারপুকুর ও জয়রামবাটি পবিত্র তীর্থক্ষেত্র।
বাংলায় মা-মাটি-মানুষের সরকার আসার পর থেকে কামারপুকুর ও জয়রামবাটির উন্নয়নের লক্ষ্যে আমরা অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। এই দুই স্থানের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা এবং রূপায়নের জন্য গত সেপ্টেম্বর মাসে আমরা ‘জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড’ তৈরি করেছি। ইতিমধ্যেই এই বোর্ডকে ১০ কোটি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। আমি আশা করছি, এই বোর্ড জয়রামবাটি এবং কামারপুকুরের পরিকাঠামো উন্নয়নে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কামারপুকুরের উন্নয়নের জন্য আমরা আগেই প্রায় ৮০ কোটি টাকার বেশি ব্যয় করেছি। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ, ৫ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে কামারপুকুরের পর্যটন পরিকাঠামো নির্মাণ, ৫ কোটি টাকার বেশি ব্যয়ে কামারপুকুর ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কামারপুকুর বাস স্ট্যান্ড, কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ব্লক প্রাইমারি হেলথ্ ইউনিট, কামারপুকুরে ইকোট্যুরিজম পার্ক, কামারপুকুর মিশনে হস্টেল বিল্ডিং-সহ আরও অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। জয়রামবাটিতে মাতৃমন্দির-এর সংস্কার করা হয়েছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরোধে সম্প্রতি সেখানে একটি ৫ তলা গেস্ট হাউস, এরই সঙ্গে প্রসাদ বিতরণ কেন্দ্র করেছি। প্রায় ১৫০০ বর্গমিটার এলাকা জুড়ে একটি ওপেন পার্কিং জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই দুটি প্রকল্পে খরচ হবে প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ ২৫ হাজার টাকা। তীর্থক্ষেত্র কামারপুকুর মঠের পবিত্র প্রাঙ্গণে পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে ‘পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি’ দপ্তরের উদ্যোগে পূর্বেই একটি বৃহৎ ব্যাসের নলকূপ স্থাপন এবং বণ্টন পাইপলাইন-এর কাজ সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি এই জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও উন্নত করার লক্ষ্যে মঠ প্রাঙ্গণের মধ্যেই একটি ১৫০ মিমি ব্যাসের নতুন গভীর নলকূপ খনন এবং পাম্প হাউস নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে।
আগামী দিনে বাংলার এই পুণ্যভূমির উন্নয়নের জন্য আমাদের মা-মাটি-মানুষের সরকার সদা প্রস্তুত। শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের আশীর্বাদ বর্ষিত হোক বঙ্গবাসীর জীবনে, মননে। সর্বধর্ম সমন্বয়ের বাংলায় অটুট থাকুক সম্প্রীতির মেলবন্ধন।
জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড-এর উন্নয়নের ভার্চুয়াল মিটিং
জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড-এর ভার্চুয়াল মিটিং। কামারপুকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এবং জয়রামবাটি সারদা মায়ের জন্মভূমি। আমাদের কাছে কামারপুকুর ও জয়রামবাটি...