রাজ্য পুলিশের পরীক্ষা দিতে এসে বরানগরে ধৃত ৬ জন ভুয়ো পরীক্ষার্থী, এদের মধ্যে একজন ASI অপর জন রাজ্য পুলিশের কনস্টেবল, ভুয়ো পরীক্ষার্থীদের মধ্যে পুলিশ জড়িত থাকায় ধামাচাপা দেওয়ার চেস্টা বরানগর থানার
পুলিশের পরীক্ষা দিতে এসে বরানগরে হাতেনাতে ধরা পড়লো ৬ ভুয়ো পরীক্ষার্থী।এদের মধ্যে একজন আফাগারী দপ্তরে ASI এবং অপর জন রাজ্য পুলিশের কনস্টেবল। এরা নদীয়া থেকে বরানগরে এসেছিলো পুলিশের পরীক্ষা দিতে। গোপন সুত্রে পুলিশ খবর পেয়ে এদের কে বরানগর থানার পুলিশ গ্রেফতার করে। ব্যারাকপুর আদালত থেকে ৭ দিনের পুলিশ হেফাজতে এনে এদের কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ধৃতদের নাম, ০১:-অনিমেষ ম ন্ডল, ০২:-দীপংকর হালদার,০৩:-সুদীপ্ত বিশ্বাস, ০৪:- সপ্তম দাস,৫:-জিকরিয়া শেখ এবং আশিস বিশ্বাস।
এরা প্রত্যেকেই নদীয়া জেলার বাসিন্দা।