AMAR BANGLA NEWS

বাড়তি নাম্বার পাওয়ার আশায় সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার সময় মোবাইল ব্যবহার।

বাড়তি নাম্বার পাওয়ার আশায় সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার সময় মোবাইল ব্যবহার। শান্তিপুরে পুলিশের জালে সাত পরীক্ষার্থী। জানা যায় গতকাল গোটা...

বাড়তি নাম্বার পাওয়ার আশায় সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার সময় মোবাইল ব্যবহার। শান্তিপুরে পুলিশের জালে সাত পরীক্ষার্থী। জানা যায় গতকাল গোটা রাজ্যজুড়ে ডি গ্রুপের পরীক্ষা ছিল। রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি শান্তিপুর থানা এলাকার একাধিক স্কুলে পরীক্ষা পড়েছিল। পরীক্ষা শুরু হওয়ার পর যে সমস্ত শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে দেখাশোনার দায়িত্বে ছিলেন তাদের চোখে পড়ে কয়েকজন ছাত্র মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে। এমনকি তারা উন্নতমানের চায়না মোবাইল ব্যবহার করেছে। এরপরেই হাতেনাতে ধরে খবর দেওয়া হয় শান্তিপুর পুলিশকে। খবর পেয়ে পুলিশ শান্তিপুর থানার অন্তর্গত একাধিক স্কুল থেকে সাত জনকে গ্রেফতার করে। তাদের নাম ভিক্টর রায় সুমন্ত বিশ্বাস বিজয় বিশ্বাস দেবজিৎ সিংহ রায় রাজু বিশ্বাস সহ আরো একাধিক ছাত্র। তাদের প্রত্যেকের বাড়ি হাঁসখালি থানা এলাকায়। আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহার করা মোবাইলগুলি।