*হরিয়ানা থেকে 25 মে 2025 এ চার ধাম যাত্রা শুরু করে এসে পৌঁছালেন পশ্চিমবঙ্গে দীপক শর্মা*
মনে অফুরন্ত ইচ্ছা সঙ্গে সাইকেল ও শয্যা নিয়ে বেরিয়ে পড়েছিল দীপক শর্মা 2025 এর মে মাসের ২৫ তারিখে হরিয়ানার পানিপথ থেকে। তিনি ঘুরতে ঘুরতে আপাতত এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে। তার একমাত্র সাথী সাইকেলে দিনরাত প্যাটেল করে চলেছেন। উদ্দেশ্য একটাই চারধাম দর্শন করা। তিনি পশ্চিমবঙ্গে পা দিয়েই সমস্ত পশ্চিমবঙ্গের দেশ নায়কদের প্রণাম ও সম্মান জানালেন শঙ্খ বাজিয়ে। তিনি সাইকেল নিয়ে রাস্তায় আজ ২৭০ দিন এবং ১০৮০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন, এখনো ৫০০০ কিলোমিটার পথ যাবেন দীপক শর্মা। সাইকেলে দেশের জাতীয় পতাকার পাশাপাশি ৯টি সংকল্প নিয়ে বেরিয়েছে যেমন জল বাঁচান, একটা গাছ মায়ের সমান, গরিবদের সহায়তা করুন ইত্যাদি। তার ইচ্ছে ভারতে প্রথম যেখানে সূর্যোদয় হয় সেখানে গিয়ে সূর্য দেখে শঙ্খ বাজিয়ে স্বাগত জানাবেন। এবং তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে ভাবনা বিকশিত ভারত তার সাথ দিতে বলেন। পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়েও অতি উৎসাহী তিনি। এক কথায় তার ইচ্ছেশক্তি একেবারেই অভাবনীয়। এভাবেই সাইকেল চালিয়ে ঘুরতে ঘুরতে তিনি আরো একটি জেলা আরো একটি রাজ্য পেরিয়ে তার লক্ষ্যে পৌঁছবেন এমনটাই কামনা করি আমরাও।