*নোয়াপাড়ায় বিকাশ বসু খুনের CBI তদন্ত চাইলেন স্ত্রী বিদায়ী বিধায়িকা মঞ্জু বসু, আইনি সাহায্যের আশ্বাস অর্জুন সিংয়ের! নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী ত্রিনাংকু ভট্টাচার্য কে গলায় বিকাশ বসুর ছবি ঝুলিয়ে ভোট প্রচার করতে না করলেন মঞ্জু বসু,ভোট প্রচারে বিকাশ বসু কে নিয়ে ব্যবসা করায় তার মানষিক যন্ত্রনা বাড়ছে!! কথা না শুনলে ব্যবস্থা নেবো হুশিয়ারি, মঞ্জু বসুকে অপমান মুখ্যমন্ত্রীর, বললেন বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়*
গতকাল মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর সভায় ডাকে নি দলের কেউ।এদিকে তৃনমুল সুপ্রিমো মঞ্চে বলছেন বিকাশ বসুর পরিবারের পাশে আছি।এদিকে ২৫ বছর ধরে দল বিচার পাই নি! নাম না করে অর্জুন সিং কে উদ্দেশ্য করে তিনি বলেন নেত্রী ১৫ বছর ধরে সরকার চালাচ্ছেন কেন বিচার পেলাম না?? এবার CBI তদন্ত চাই!! আর ভরসা নেই!!অর্জুন সিং এর নাম না করে বলেন, এখানকার বিজেপির প্রার্থী যখন তৃনমুলে থাকেন তখন তিনি ভালো।আর যখন বিজেপি তে যায় তখন তিনি খুনি হয়ে যান। লাটাই ওনার হাতে!!
ভোট আসলেই বিকাশ বসুর কথা মনে পরে। *বিকাশ বসুর ছবি প্রার্থী গলায় ঝুলিয়ে ভোট প্রচার করছেন।এতে তার মানষিক যন্ত্রনা বাড়ছে।দলের প্রার্থি কে আপত্তি জানানো হয়েছে। এরপর অন্য চিন্তা করতে হবে বলে হুশিয়ারি মঞ্জু বসুর।*
মঞ্জু বসু বলেন বিকাশ বসুর পরিবারের প্রতি যদি এতো ভালবাসা থাকে, তাহলে তার ভাই প্রদীপ বসু কে কেন নোয়াপাড়ায় টিকিট দিলো না দল??
তবে নোয়াপাড়ার বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় জানান,যেভাবে মুখ্যমন্ত্রী মঞ্জু বসু কে প্রকাশ্যেই মঞ্চে যেভাবে অপমান করেছেন একজন মহিলা হয়ে তার প্রতিবাদ জানাই।যে বিকাশ বসুর নামে তৃনমুল পরিচিত নোয়াপাড়ায় সেই বিকাশ বসুর স্ত্রিকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন।
তবে মঞ্জু বসু কে বিকাশ বসুর খুনের ঘটনার CBI তদন্তে জন্য CBI আইনি সাহায্যের আশ্বাস দিলেন।অর্জুন সিং বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ এন্ড থ্রো তে বিশ্বাসী।উনি এটা বুঝেছেন।তবে বিকাশ দা র জুড়ি ছিলাম আমি।এই খুনের ঘটনায় মুকুল রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত আছে।CBI তদন্তে সব বের হবে। তবে ভোট এলেই বিকাশ বসুর কথা মনে পরে তৃনমুলের।আর আমি খুনি আর গুন্ডা হয়ে যাই জানালেন ক্ষুব্ধ অর্জুন।
তবে এই ব্যাপারে তৃনমুলের প্রার্থী তৃনাংকুর ভট্টাচার্য এড়িয়ে যান।