সন্দেশখালীর ভোলা ঘোষ কাণ্ডে গ্রেফতার আলিম মোল্লাকে CBI হেফাজতের আবেদন,2024 সালের ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ED আধিকারিকদের উপর হামলার তদন্তের কারণে বসিরহাট মহকুমা আদালতে CBI এর তরফ থেকে আবেদন, আলিম মোল্লা শাজাহান কাণ্ডে CBI এর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
গত ১০ই ডিসেম্বর সকালে বাসন্তী হাইওয়ে রোডে শেখ শাজাহানের কেসের অন্যতম সাক্ষী *ভোলা ঘোষকে* ট্রাক চাপা দিয়ে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভোলা ঘোষ ও তার ছেলে ।
ওই ঘটনায় মারা যায় ভোলা ঘোষের গাড়ির চালক ও ভোলা ঘোষের ছোট ছেলে ।
এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল তাদের মধ্যে অন্যতম নাম ছিল এই *আলিম মোল্লার* । পরবর্তীতে ২১ সে ডিসেম্বর রাতে আলিম মোল্লাকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ ।
তারপর আলিম মোল্লার জেল হেফাজত হয় ।
আজ শেখ শাহজাহানের কেসের ঘটনায় আলীম মোল্লাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতে আবেদন করলো CBI