AMAR BANGLA NEWS

হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে বালকের মৃ*ত*দে*হ উদ্বার ঘিরে চা*ঞ্চ*ল্য

হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে বালকের মৃতদেহ উদ্বার ঘিরে চাঞ্চল্য   বুধবার রাতে হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা...

হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে বালকের মৃতদেহ উদ্বার ঘিরে চাঞ্চল্য

 

বুধবার রাতে হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে ১২ বছরের পবন যাদবের মৃতদেহ উদ্বার করে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, জুটমিলের কাঁচা লাইনের বাসিন্দা ওই বালক ওখানে গিয়েছিল। বাড়ির লোক খোঁজ চালায়। রাতে পুলিশ দমকল নিয়ে এসে পরিত্যক্ত ট্যাঙ্কের মধ্যে থেকে বালকের মৃতদেহ উদ্বার করে। ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর অশোক যাদব বলেন, দীর্ঘ বছর ধরে জুটমিলের ওই জায়গাটা খোলা অবস্থায় পরে রয়েছে। আগে মিলের নিরাপত্তা রক্ষী থাকত। এখন আর নেই। পাঁচিলটাও ভাঙা অবস্থায় রয়েছে। রাতে ওখানে নেশারুদের আসর বসে। জুটমিল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।