বরানগরে বিজেপির পরিবর্তন যাত্রা থেকে তৃনমুল কর্মীদের কটুক্তি,প্রতিবাদ করলে তৃনমুল ছাত্র পরিষদের কর্মীকে বেধরক মারধোর,আক্রান্ত কর্মী চিকিৎসাধীন হাসপাতালে
বরানগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইনস্টিটিউট এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা পরিক্রমা করছিল।।সেই সময় সেই এলাকায় দাড়িয়ে থাকা তৃনমুল কর্মীদের উদ্দেশ্যে কটুক্তি ও গালিগালাজ করে বিজেপি কর্মীরা এমনটাই অভিযোগ তৃনমুলের।।সেই সময় প্রতিবাদ করে তৃণমূল ছাত্র পরিষদ কর্মী অসীম হালদার।।প্রতিবাদ করায় রাস্তায় ফেলে তৃনমুল কর্মী অসীমকে বাশ রড দিয়ে বেধরোক মারধোর করে বিজেপি কর্মীরা।।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃনমুল কর্মী।।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ।।গোটা ঘটনায় পাল্টা তৃনমুলের দিকে মারধোরের অভিযোগ বিজেপি নেতৃত্বর