AMAR BANGLA NEWS

এবার দল বিরোধী কাজের জন্য বহিস্কৃত বিজেপি নেতা

এবার দল বিরোধী কাজের জন্য বহিস্কৃত বিজেপি নেতা নদীয়ার শান্তিপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, নির্বাচন ঘোষণার আগেই দল বিরোধী কাজের...

এবার দল বিরোধী কাজের জন্য বহিস্কৃত বিজেপি নেতা

নদীয়ার শান্তিপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, নির্বাচন ঘোষণার আগেই দল বিরোধী কাজের জন্য বহিষ্কৃত শান্তিপুর বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের গবারচর এর বিজেপি মেম্বার তথা এলাকার মন্ডল সভাপতি। আর বিধানসভা ভোটের প্রাক্কালে এমন এক ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে BJP, ১৪ তারিখ ব্রিগেড ময়দানে সভা করতে এসে সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীও। কিন্তু ভোট যুদ্ধের আবহে কিছুটা ভিন্ন চিত্র শান্তিপুর ব্লকে। অভিযোগ, গবারচর এলাকার বিজেপির পঞ্চায়েত মেম্বার তথা এলাকার মন্ডল সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস কে দল বিরোধী কাজের জন্য বহিস্কার করেছে দল। যদিও বহিষ্কৃত মন্ডল সভাপতির দাবি গত প্রায় ৬ মাস আগে তাকে মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্প্রতি নির্বাচনী কমিটি তৈরির ক্ষেত্রে দলীয় কর্মীদের গুরুত্ব দেওয়ার জন্য সরব হয়েছিলেন তিনি। আর সেই কারণেই হয়ত এই পদক্ষেপ। এখন এই বহিষ্কারের বিষয় ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার।