বিধানসভা ভোটের আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের বড়সড়ো ভাঙ্গন, এদিন নোয়াপাড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং হালিশহরের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি ও ভাটপাড়া পৌরসভা তৃণমূলের কাউন্সিলর তথা সিআইসি মেম্বার হিমাংশু সরকার অর্জুন সিং এবং কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন শ্যামনগর ফিডার রোডে। নোয়াপাড়া প্রাক্তন বিধায়ক সুনীল সিং জানান, বিগত চার বছর ধরে তাকে দলের কোন কাজে লাগানো হচ্ছিল না তাই তিনি তৃণমূল দল ত্যাগ করে বিজিবিতে আসেন এবং নোয়াপাড়া সহ সমস্ত ব্যারাকপুর যে কয়টি সিট আছে সব জিতবে বিজেপি এমনটাই জানান। এছাড়া হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান রাজু শাহানি জানান তিনি দলের কোণ্ঠাসা হয়ে রয়েছে তিনি মানুষের জন্য কাজ করতে চান কিন্তু দল তাকে কাজ করতে দিচ্ছে না তাই বিজেপির সঙ্গে যুক্ত হয়ে তিনি মানুষের জন্য কাজ করতে চান তাই আজ এই দলে যোগ দিলেন পাশাপাশি ভাটপাড়া পৌরসভার সি আই সি মেম্বার হিমাংশু সরকার বলেন তিনি তৃণমূলের জন্মলগ্ন দিয়ে এই দল করছে তা সত্য তাকে একেবারেই কোণঠাসা করে রাখা হয়েছে। এমনকি তিনি দলে থেকে দলের কাজ করতে না পারায় প্রতিবাদ করাতে তার উপর গুলি পর্যন্ত চালানো হয়। এছাড়াও জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যামের নাম করে তিনি বলেন তিনি তাকে আর্মস দিয়ে ভয়ও পর্যন্ত দেখান এছাড়াও তিনি বলেন ভারতবর্ষের 70 পার্সেন্ট মানুষ বিজেপিকে সাপোর্ট করেন নিশ্চয়ই ভালো কাজের জন্যই সাপোর্টটা করেন তাই তিনি এই দল ছেড়ে অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন যাতে করে মানুষের জন্য সমাজের জন্য ভালো কাজ করতে পারেন।
বিধানসভা ভোটের আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের বড়সড়ো ভাঙ্গন
বিধানসভা ভোটের আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের বড়সড়ো ভাঙ্গন, এদিন নোয়াপাড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং হালিশহরের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান রাজু...