AMAR BANGLA NEWS

বেলঘড়িয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা

বেলঘড়িয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর জানা যায় যে বেলঘড়িয়া রেল লাইনের উপরে যে বারটি গার্ডার আছে সেই গার্ডার এবং...

বেলঘড়িয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর জানা যায় যে বেলঘড়িয়া রেল লাইনের উপরে যে বারটি গার্ডার আছে সেই গার্ডার এবং সেই জায়গার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ অতিসত্বর সেই ব্রিজের কাজ করা প্রয়োজন সেই কাজ করা নিয়ে ২৩ শে ডিসেম্বর সকাল বেলায় উচ্চ পর্যায় পরিদর্শন করা হয় বেলঘড়িয়া ব্রিজ এরপর গত ২৬ এর ডিসেম্বর উচ্চ পর্যায়ে মিটিং হয় কামারহাটি পৌরসভার বোডরুমে তারপরেই জানানো হয় 17 ই জানুয়ারি ২০২৬ শনিবার বেলঘড়িয়া ব্রিজ বন্ধ হবে কাজের জন্য সেই নোটিফিকেশন করেছিল পূর্ব রেলওয়ের কর্তৃপক্ষ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সেই কথা অনুযায়ী আজ থেকে বেলঘড়িয়া ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় হিন্দু স্টোরস মরে ফিডার রোড এবং নীলগঞ্জ রোডের সংযোগস্থলে নোটিশ লাগানো হয় এবং বেলঘুরিয়া ব্রিজের ওঠার মুখে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয় এবং নোটিশ লাগানো হয়। এরফলে আজ সকালবেলায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে দীর্ঘক্ষণ বেলঘড়িয়া স্টেশন আগরপাড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকে কারণ তিন নম্বর রেলওয়ে গেট এবং দু’নম্বর রেলওয়ে গেট এত গাড়ির চাপ এবং সকালবেলায় ট্রেনের সংখ্যা বেশি থাকায় সেই গেট বন্ধ করতে না পারায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে একদিকে সাধারণ মানুষ এবং অপরদিকে ট্রেনের যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়