AMAR BANGLA NEWS

ফের বালি মাফিয়াদের দৌরত্ম ব্যারাকপুর ধোবী ঘাটে,দিনে-দুপুরে গংগা বালি চুরি করছে খোদ প্রশাসনের নাকের ডগায়

ফের বালি মাফিয়াদের দৌরত্ম ব্যারাকপুর ধোবী ঘাটে,দিনে-দুপুরে গংগা বালি চুরি করছে খোদ প্রশাসনের নাকের ডগায়!! ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ প্রশাসন কে...

ফের বালি মাফিয়াদের দৌরত্ম ব্যারাকপুর ধোবী ঘাটে,দিনে-দুপুরে গংগা বালি চুরি করছে খোদ প্রশাসনের নাকের ডগায়!! ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ প্রশাসন কে দায়ী করে চিঠি পাঠালেন সরাস্ট্র মন্ত্রক এবং পোর্ট্ট্রাস্টে,ক্ষুদ্ধ স্থানিয় তৃনমুল নেতা ও,প্রশাসন এবং শাসক দলের উপর ক্ষোভ উগড়ে দিলেন CPIM নেত্রি গার্গী চট্টোপাধ্যায় ও, এই ঘটনায় মুখে কুলুপ এটেছেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড ও

ফের গংগা থেকে বালি চুরী।তবে এবার বালি মাফিয়াদের বালি চুরি ব্যারাকপুর ধোবি ঘাট থেকে। গংগায় নৌকার মধ্যে মটর পাম্প বসিয়ে পাইপ দিয়ে চলছে বালি চুরীর কাজ। আর এই গংগার বালি চুরি হচ্ছে খোদ প্রশাসনের নাকের ডগাতেই। কি করে বালি মাফিয়াদের এতো সাহস পেল?? প্রশ্ন অনেকেরই। ব্যারাকপুর গংগার যে স্থান থেকে বালি চুরী হচ্ছে দিনে দুপুরে সেখান থেকে ঢিল ছোড়া দুরত্বে মহকুমা শাসকের বাংলো, ব্যারাকপুর পুলিশ কমিশনারের বাংলো,সেনাবাহিনীর অফিসারদের বাংলো এবং অফিস। আর তার কাছ থেকেই চুরি হয়ে বে-আইনি ভাবে গংগার বালি।চুপ ব্যারাকপুর থানা ও।প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ এর তীর প্রশাসনের দিকে। ব্যারাকপুর সেনা ছাউনি থাকা সত্ত্বেও এবং ক্যান্টনমেন্ট বোর্ডের চোখে ধুলো দিয়ে কিভাবে এই বালি চুরি হচ্ছে প্রশ্ন তুললেন অর্জুন সিং। পুলিশ কেন চুপ? প্রাক্তন সাংসদ এর।তৃনমুলের কোন নেতা এর পিছনে আছে তা তদন্ত করে দেখতে ডিফেন্স মিনিস্টার এবং পোর্ট্ট্রাস্ট কে চিঠি দিয়ে জানিয়েছেন অর্জুন সিং। সড়াসড়ি পুলিশের মদতেই এই বালি চুরি হচ্ছে অভিযোগ প্রাক্তন সাংসদ এর।তবে CPIM এর রাজ্য কমিটির সদস্যা গার্গী চট্টোপাধ্যায় ও তৃনমুল এবং পুলিশের দিকে আংগুল তুলেছেন।তবে তৃনমুলের নোয়াপাড়া বিধান সভার INTTUC প্রেসিডেন্ট কাশিনাথ সাউ এই বালি তোলার কথা স্বিকার করে নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কড়া নির্দেশ এইরকম বে-আইনি ভাবে বালি তোলা যাবে না!! এতে গংগার ভাংগন বাড়বে।হুশিয়ারি দেওয়া হয়েছে বালি মাফিয়াদের।কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন তৃনমুল নেতা কাশিনাথ সাহা।তবে মুখে কুলুপ এটেছেন কেন্টনমেন্ট বোর্ড।ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। মুখ খুলতে নারাজ পুলিশ প্রশাসন ও।