ব্যারাকপুরে ৮১ বছর বয়সী বৃদ্ধাকে মারধর করে মেরে ফেলার ঘটনায় উত্তপ্ত বারাকপুর,আদালতে পাঠানো হলো অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে
গতকাল উত্তর ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মারধরের কারণে মারা যায় ৮১ বছরের বৃদ্ধ তুলসী অধিকারী আর তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক তরজা। তড়িঘড়ি তৃণমূল থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়। এবং ব্যারাকপুর থানা তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসা করে পরে অ্যারেস্ট করা হয়। আজ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ফাঁসির দাবিতে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং ব্যারাকপুর চিড়িয়া মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে। পরবর্তীতে স্লোগান দিতে দিতে ব্যারাকপুর মহকুমা আদালতের দিকে এগোতে থাকে আর তারপরেই শুরু হয় পুলিশের সাথে বিজেপির ব্যাপক ধস্তাধস্তি। যদিও বা সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধ থাকলেও পরবর্তীতে পুলিশের তৎপরতায় সরিয়ে দেওয়া হয় অর্জুন সিংহ সহ বিজেপির কার্যকর্তাদের। অপরদিকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে চারটি ধারা দিয়ে আদালতে প্রার্থনা হয়। 103(1) 115(2) 126(2) 351(2) যারমধ্যে একটি জামিনঅযোগ্য অন্য তিনটি জামিনেরযোগ্য মামলা।