AMAR BANGLA NEWS

জাল নোট সহ গ্রেপ্তার এক বাংলাদেশী

জাল নোট সহ গ্রেপ্তার এক বাংলাদেশী। পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে ভারতে প্রবেশ করলেও বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিতে পারে নি...

জাল নোট সহ গ্রেপ্তার এক বাংলাদেশী। পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে ভারতে প্রবেশ করলেও বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিতে পারে নি ওই বাংলাদেশি। নাকা চেকিং এর সময় তার হেফাজত থেকে উদ্ধার জাল নোট। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুর আন্তর্জাতিক স্থলবন্দরের ঘটনা

ধৃত বাংলাদেশীর নাম মহাম্মদ রজওয়ান, (৩৪)। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত খারিয়াল গ্রামে। সে, সাধারণ যাত্রীদের মতো পাসপোর্ট ভিসা করে ভারতে প্রবেশ করছিল। সেই সময় সীমান্তে নাকা চেকিং এর সময় ওই এলাকায় প্রহরারত বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানদের হাতে জাল নোটসহ ধরা পড়ে যায়। তার কাছ থেকে ১৯৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়। বিএসএফ তাকে তুলে দিয়েছে, ইংরেজবাজার থানার পুলিশের হাতে। পুলিশ তাকে গ্রেফতার করে আজ মালদা জেলা আদালতে পেশ করে।