*পানিহাটিতে মুখ বধির যুবককে পি*টি*য়ে খু*নে*র ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফ*তার করল ঘোলা থানার পুলিশ*
পানিহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নামাজ পাড়া এলাকায় মুখ বধির এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল এলাকার চা ব্যবসায়ী বাচ্চু বড়ুয়া ও তার পরিবারের বিরুদ্ধে।।যুবকের মৃত্যু নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকায়।।ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত বাচ্চু বড়ুয়া।।গোপন অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে বিরাটি থেকে বাচ্চু বড়ুয়াকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ।।অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশের হেফাজত চেয়ে আজ পাঠানো হবে বারাকপুর আদালতে