ধর্না নিয়ে মমতা কে কটাক্ষ অর্জুনের, আগে সোনালী গুহ চকলেট খাওয়াতেন,এখন চন্দ্রিমা ভট্টাচার্য চকলেট খাওয়াবেন,আমাদের সময় ধর্ন মঞ্চের পর্দা দিয়ে দেওয়া হতো মমতা কে খাওয়ার জন্য,সুপ্রীম কোর্টে গিয়ে মমতা* *নিজের জালে নিজেই জড়িয়ে গেছেন
মমতা বন্দ্যোপাধ্যায় চক্রব্যুহে থেকে বের হতে পারছেন না। যদি ভোট হয় তাহলে ৬০ লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করাতে হবে। যদি ভোটের সময় পেরিয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। সুপ্রিম কোর্টে গিয়ে এই জটিলতার সৃষ্টি করেছেন নিজেই। যদি ৬০ লক্ষ ভোটারের শুনানি হয় তাহলে ৪মাস লাগবে।ততোক্ষনে রাস্ট্রপতি শাসন লাগু হ্যে যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই এই নাটক শুরু করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় যাতা কলে ফেঁসে গেছে। তাই জন্যে তিনি অবস্থান বিক্ষোভে বসছেন। অবস্থান-বিক্ষোভে কিছু হবে না উনি হ্যাংগার স্ট্রাইক করুন। আগে সোনালী গুহ চকলেট খাওয়াতো, এখন চন্দ্রিমা ভট্টাচার্য চকলেট খাওয়াবে গিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান বিক্ষোভ নিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন সংসদ অর্জুন সিং।