ভয়াবহ দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার, রাস্তায় উল্টে গেল গাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অক্ষয় ও ট্যুইঙ্কল!
অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচলেন সস্ত্রীক অক্ষয় কুমার। গতকাল রাত্রে মুম্বই বিমানবন্দর থেকে ফিরছিলেন অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খান্না। জুহু এলাকায় ঘটে এই দুর্ঘটনা। একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে এসে সোজা ধাক্কা মারে একটি অটো রিক্সাকে। অটো টি দুমড়ে মুচরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং চার চাকা গাড়িটি উল্টে যায়। এই পরিস্থিতির মধ্যে পড়ে শাস্ত্রিক অক্ষয় কুমার এবং টুইংকেল খান্না।
জানা যাচ্ছে, অক্ষয় কুমার ও ট্যুইঙ্কল দুর্ঘটনার মুখে পড়েছিলেন বটে, কিন্তু তাঁদের গাড়িটি অল্প বিস্তার ক্ষতিগ্রস্ত হলেও তারা দুজনেই অক্ষত রয়েছেন। তারকা দম্পতির সেরকম বড় কিছুই হয়নি। অভিনেতার এসইউভি টি ছিল তাঁকে নিয়ে যাচ্ছিল পুলিশ কনভয়। সেই কনভায়ের সামনেই চার চাকা গাড়িটির সঙ্গে একটি অটোরিক্সার মুখোমুখি ধাক্কায় লাগায়। দুমড়ে মুচড়ে যায় অটোটি। অভিনেতার গাড়িটিকে, রাস্তায় উল্টে পড়ে থাকতে দেখে অনেকেই মনে করেছিলেন, হয়তো অভিনেতা গুরুতর আহত হয়েছেন। তবে স্বস্তির খবর অভিনেতার অনুরাগীদের জন্য অক্ষয় কুমার সুস্থ আছেন।
তবে জানা যাচ্ছে, ওই চারচাকা গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন ওই অটোরিক্সার চালক ও। ২ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।