AMAR BANGLA NEWS

বালিচক রেলগেট-এ ভ*য়া*বহ দু*র্ঘ*ট*না!

বালিচক রেলগেট-এ ভ*য়া*ব*হ দু*র্ঘ*ট*না! ফ্লাইওভার নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক, ছিটকে পড়লেন নীচে! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিজস্ব সংবাদদাতা: ফ্লাইওভার নির্মাণকাজ চলাকালীন...

বালিচক রেলগেট-এ ভ*য়া*ব*হ দু*র্ঘ*ট*না! ফ্লাইওভার নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক, ছিটকে পড়লেন নীচে! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা: ফ্লাইওভার নির্মাণকাজ চলাকালীন রেলের উচ্চ ভোল্টেজ তারের সংস্পর্শে এসে গুরুতর জখম হলেন এক শ্রমিক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালিচক রেলগেট সংলগ্ন নির্মীয়মাণ ফ্লাইওভারে। আহত শ্রমিকের নাম পরেশ সামন্ত। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভোলসারা এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ফ্লাইওভারের উপর কাজ করার সময় হঠাৎই অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন পরেশবাবু। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওভারব্রিজ থেকে নীচে মাটিতে ছিটকে পড়েন। ঘটনাস্থলে বিকট শব্দ শোনা যায় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল-এ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তরিত করা হতে পারে। এই ঘটনায় নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের উচ্চ ভোল্টেজ লাইনের এত কাছাকাছি কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।