৭০ কোটি টাকার জাল নোট সহ বেলঘরিয়ার দম্পতিকে গ্রেপ্তার করলো নেপালের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা
কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া সড়তপল্লী এলাকায় আবাসনে থাকতো দিপা ধর নামে এক মহিলা।।দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের হরিনাভি এলাকার অরিন্দম ধর এর সঙ্গে বিয়ে হয় দীপার।।স্বামী স্ত্রী দুজনে যায় ২০২৪ সালে নেপালে।।আর সেই নেপালেই ৭০ কোটি টাকার জাল নোটসহ দম্পতিকে গ্রেফতার করল নেপাল পুলিশের গোয়েন্দা দপ্তর।।গোয়েন্দা আধিকারিকদের সূত্র জানা গিয়েছে,বিভিন্ন ব্যবসায়ীদের ভিডিও কল করে জাল নোট দেখিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করার কাজ করত এই দম্পতি।।নানা সংস্থায় টাকা বিনিয়োগ করে সেটা দ্বিগুণ করার প্রলোভন দিত এই দম্পতি।।ধৃতদের কাছ থেকে লোহার ট্রাংক ভর্তি নগদ টাকা সহ ১২ টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকেরা।।অরিন্দম ধর ও দীপা ধর সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে নেপালের গোয়েন্দারা।।এই সাতজনের মধ্যে একজন নেপালের নাগরিক বলে জানা গিয়েছে।।কোথা থেকে এত পরিমান জাল নোট তারা নিয়ে আসলো সেটা নিয়ে জেরা করছে তদন্তকারী আধিকারিকেরা