AMAR BANGLA NEWS

বাড়িতে বাবা-মায়ের বকাবকি তে বাড়ি থেকে পালিয়ে সোজা মুম্বাইয়ে খড়দহের দুই নাবালিকা, গতকাল গভীর রাতে উদ্ধার করে আনলো রহড়া থানার পুলিশ

বাড়িতে বাবা-মায়ের বকাবকি তে বাড়ি থেকে পালিয়ে সোজা মুম্বাইয়ে খড়দহের দুই নাবালিকা, গতকাল গভীর রাতে উদ্ধার করে আনলো রহড়া থানার...

বাড়িতে বাবা-মায়ের বকাবকি তে বাড়ি থেকে পালিয়ে সোজা মুম্বাইয়ে খড়দহের দুই নাবালিকা, গতকাল গভীর রাতে উদ্ধার করে আনলো রহড়া থানার পুলিশ,মুখে কুলপ নিখোঁজদের পরিবার

খড়দহ বিধানসভার রহড়া থানার অন্তর্গত রুইয়া নালির মাঠের নিখোঁজ দুই নাবালিকাকে মুম্বাইয়ের বান্দ্রা থেকে উদ্ধার করলো রহড়া থানার পুলিশ,যদিও এই ব্যাপারে মুখ খুলতে নারাজ নিখোঁজের নাবালিকাদের পরিবার।পুলিশ সুত্রের খবর পড়াশোনার জন্য বাবা-মায়ের বকাবকিতেই তাড়া পালিয়ে যায়।

রহড়া থানার পুলিশ জানিয়েছে,গত ১০ জানুয়ারি রহড়া থানার অভিযোগ করা হয়। গত ৮ জানুয়ারি থেকে খরদা বিধানসভার রহড়া থানার অন্তর্গত রুইয়া নালির মাঠের বাসিন্দা দোলা বাসু , বয়স ১৭ বছর এবং সোমা সরকার, বয়স ১২ বছরের এই দুই নাবালিকা নিখোঁজ হয়।

সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে রহড়া থানার পুলিশ শুক্রবার ১৬ জানুয়ারি দুই নাবালিকাকে মুম্বাইয়ের বান্দ্রা থেকে উদ্ধার করে রহড়া থানায় গভীর রাতে নিয়ে আসে।

দুই নাবালিকাকে অপহরণ করা হয়েছিল? না তারা স্বইচ্ছায় বাড়ি থেকে চলে গিয়ে ছিলেন। সমস্তটাই তদন্ত করে দেখছে রহড়া থানার পুলিশ।