যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন ১৩ বছর বয়সী এক আদিবাসী নাবালিকা।ঘটনাটি বীরভূমের মল্লারপুরথানার শিবপুর গ্রামে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছয় অভিযুক্তকে। ধৃতদের নাম সমাপ্ত কোনাই , অরিন্দম সৌরেন, শুভজিৎ ঘোষ, বনমালি ঘোষ , সুজিত ঘোষ ও অভিজিৎ ঘোষ ।জানা গিয়েছে, গতকাল রাতে বীরভূমের মল্লারপুর থানার বাগানপাড়ায় যাত্রানুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন নির্যাতিতা আদিবাসী নাবালিকা। সেই সময় মল্লারপুর থানার শিবপুর গ্রামের কাছে ঘাগা কাছে ওই নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই তৎপর হয় মল্লারপূর থানার পুলিশ। রাতভোর আভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ। নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হবে।
যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন ১৩ বছর বয়সী এক আদিবাসী নাবালিকা।
যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন ১৩ বছর বয়সী এক আদিবাসী নাবালিকা।ঘটনাটি বীরভূমের মল্লারপুরথানার শিবপুর গ্রামে। ঘটনায় গ্রেফতার...