AMAR BANGLA NEWS

সুব্রত ঠাকুরের নেতৃত্বে মতুয়া বাড়িতে গঠিত হলো নতুন সংগঠন

সুব্রত ঠাকুরের নেতৃত্বে মতুয়া বাড়িতে গঠিত হলো নতুন সংগঠন, সংগঠনের প্রধান উপদেষ্টা শুভেন্দু অধিকারী, অসীম সরকার , স্বপন মজুমদার সহ...

সুব্রত ঠাকুরের নেতৃত্বে মতুয়া বাড়িতে গঠিত হলো নতুন সংগঠন, সংগঠনের প্রধান উপদেষ্টা শুভেন্দু অধিকারী, অসীম সরকার , স্বপন মজুমদার সহ আরো কয় বিজেপি বিধায়ক । সুব্রত নতুন সংগঠনকে সাধুবাদ জানালেন শান্তনু ঠাকুর ।

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একই রেজিস্ট্রেশনে দুটি সংগঠন ছিল আগেই। একটি প্রধান ছিলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর । অন্যটির মাথায় ছিলেন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর। প্রতিবছর রাস উৎসবের দিনে সংগঠনের নতুন কমিটি তৈরি হয়। এবছর দেখা গেল মঙ্গলবার একই রেজিস্ট্রেশনে তৃতীয় অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের কমিটি গঠন করলেন শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। সেই সংগঠনের প্রধান সেবায়েত শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মা ছবি রানী ঠাকুর। কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, বিধায়ক অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ একাধিক বিজেপি বিধায়কেরা। কমিটি গঠন নিয়ে সুব্রত ঠাকুর বলেন, সময়ের প্রয়জনে তৃতীয় সংগঠন গঠিত হয়েছে। শান্তনু ঠাকুরের উপরে তার কোনো ক্ষোভ নেই। ক্ষোভ আছে সেই সংগঠনের কিছু দালালের উপরে। সুব্রত ঠাকুরের তৃতীয় সংগঠন নিয়ে শান্তনু ঠাকুর বলেন, সংগঠন যে কেউ করতে পারে। কিন্তু সেটা চালাতে হবে। সুব্রত ঠাকুরের সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে, সুব্রত এবং শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলেন, পরিবার বড় হলে সংগঠন বাড়তে পারে। আমার কাছে দুই সন্তানি সমান। আমি দুজনের সঙ্গেই আছি।বিধায়ক অসীম সরকার বলেন, পরিবার যখন বড় হয় তখন ভাগাভাগি হয় আমরা জানি। ঠাকুর বাড়িতে মতুয়া মহাসংঘ একটাই। আমাদের মধ্যে কোন ভাগাভাগি নেই। কালকে ছোট ঠাকুর শান্তনু ঠাকুর যদি ডাকেন চলে আসব।