হিঙ্গলগঞ্জে শুভেন্দু অধিকারী সভার পারমিশন নিয়ে বিতর্ক।
হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইলানি বাজারে শুভেন্দু অধিকারীর পদযাত্রা ও জনসভা । চূড়ান্ত প্রস্তুতি বিজেপি সমর্থকদের মধ্যে। *বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুটি কর্মসূচি রয়েছে আজ হিঙ্গলগঞ্জে প্রথমটি হল রাজেন্দ্র পাত্র এফ পি স্কুল থেকে বাইলানি বাজার পর্যন্ত মহামিছিল এটির পারমিশন কোর্ট থেকে নেওয়া হয়েছে। কিন্তু তার পরবর্তী কর্মসূচি বাইলানি বাজার নব দিগন্ত সংঘের মাঠে জনসভা তার পারমিশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি । এখনো জনসভার পারমিশনের জন্য আইনি লড়াই চলছে।* গতকাল রাতে এই সভার জন্য লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিতা দুষ্কৃতীদের বিরুদ্ধে।* এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কি হবে আজকের শুভেন্দু অধিকারীর কর্মসূচি সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা ।
আজ তৃণমূল কংগ্রেসের লাগামছাড়া দুর্নীতি ,সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ ,তোলাবাজির,চাকরী চুরির প্রতিবাদে মহিলাদের সুরক্ষা ও শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে এই পদযাত্রা ও জনসভার আয়োজন করা হয়েছে বসিরহাট জেলা বিজেপির বিজেপির তরফ থেকে।