AMAR BANGLA NEWS

গুজরাতের লোক যদি কলকাতায় আসে তাহলে আগে গুজরাতিদের ধরা উচিত

গুজরাতের লোক যদি কলকাতায় আসে তাহলে আগে গুজরাতিদের ধরা উচিত। আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার রাজ্য যদি কন্ট্রোল না করতে পারে...

গুজরাতের লোক যদি কলকাতায় আসে তাহলে আগে গুজরাতিদের ধরা উচিত। আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার রাজ্য যদি কন্ট্রোল না করতে পারে তাহলে রাজ্যের গাফিলতি। পাশাপাশি বর্ডার দিয়ে আন্টি সোশ্যাল সন্ত্রাসবাদী ঢুকে তখন তার জন্য কেন্দ্র দায়ী

সিবিআই, আরবিডি, বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশে পারদর্শিতা নেই এমনটা বলবো না কিন্তু এদের যারা পরিচালনা করছে তারা কাজ করতে দিচ্ছে না। এদের যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেয়া হতো তাহলে অনেক কিছু সামনে আসতো।

সঠিকভাবে এস আই আর হলে কোথাও আমাদের আপত্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি এসআইআর হয় তাহলে আমাদের আপত্তি আছে। এবং তার বিরোধিতা করবো। মানে এক ব্যক্তি এক ভোট নিজের ভোট নিজে দিন।
যেমনভাবে টাকা নিলে বিজেপির দিকে চলে গেলে তাদের আর কিছু হয় না ঠিক তেমনই এসআইআর এ যদি তাদের দিকে চলে যায় সেই ব্যক্তি তাহলে তার নাম বাদ যাবে না।
কোন ব্যক্তি যদি কোন রাজনৈতিক দলে মিটিং-মিছিলে হাঁটেন তিনি কোনভাবেই বিএলও হতে পারেন না অধিকাংশ ক্ষেত্রে এটাই হচ্ছে ৭০ শতাংশ বি এল ও তৃণমূল দিচ্ছে ৩০ শতাংশ দিচ্ছ বিজেপি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভালো করে সংবিধান পড়েননি রাষ্ট্রপতি শাসন নিয়ে এমনটাই বললেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার।