অর্জুন সিং এর বাড়িতে পুলিশ, জিজ্ঞাসাবাদ অর্জুন সিং কে,হাইকোর্টের নির্দেশে সীট গঠনের তদন্তে শুর কোলকাতা পুলিশের অত্যাধুনিক লেজার ক্যামেরা নিয়ে এবং জগদ্দল থানার পুলিশ
২৬ শে মার্চ ২০২৫ সালে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা-গুলি চালানোর ঘটনায় এবং এক যুবক গুলি বিদ্ধের ঘটনায় অর্জুন সিং জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে।কিন্তু জগদ্দল থানা অভিযোগে সাড়া দেয় নি।তবে অর্জুন সিং হাইকোর্টে মামলা দায়ের করে।৮ মাস পরে হাইকোর্ট নির্দেশ দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনার কে এই ঘটনার সীট ঘঠনের জন্য। আজ সেই তদন্তে এলো কোলকাতা পুলিশ এর বিশেষ টীম এবং জগদ্দল থানার পুলিশ। অত্যাধুনিক লেজার ক্যামেরা ব্যবহার করে তদন্ত চালাচ্ছে কোলকাতা পুলিশ।
তবে অর্জুন সিং জানান এই সীটের তদন্তে ভরসা দই তার।পছন্দ না হলে ফের হাইকোর্ট দারস্থ হবে অর্জুন সিং।