ফের খবরের শিরোনামে কামারহাটি বিধানসভার আরিয়াদহের জয়েন্ট সিং। ২০২৪ সালের জুলাই মাসে মা ছেলেকে মারধরের ঘটনায় খবরের শিরোনামে এসেছিল আরিয়াদহের জয়ন্ত সিং ওরফে জায়েন্ট উঠে এসেছিল একের পর এক তার কুকীর্তি সংবাদমাধ্যমের সামনে, বর্তমানে জায়েন্ত সিং রয়েছে জেলে আর জেলে থাকা অবস্থায় এবারে বাদ গেল না নির্বাচনের বিধি-নিষেধ থেকে, প্রশাসনের তরফ থেকে তার নামে করা হলো মামলা 129 BNSS ধারায়।
শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, জেল বন্দি অবস্থায় নির্বাচনে কোনো রকম প্রভাব খাটাতে না পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে, ভারতীয় ধারায় 129 BNSS মামলা জারি করা হলো জায়েন্ট সিং এর ওপর। প্রভাব খাটানো এবং দাদাগিরি এই সবের জন্যই এলাকায় প্রভাবশালী হিসাবেই পরিচিত জয়েন্ট সিং। এবার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল প্রশাসন। আর যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা বিরোধীদের দাবি এতদিন এই জায়ান্ট সিং ভোট পরিচালনা করতেন । তৎকালীন বিধায়ক এবং বর্তমানে তৃণমূল প্রার্থী মদন মিত্রের ঘনিষ্ঠ বলেই দাবি বিরোধীদের। তাই ২০২৬-এ নির্বাচনে যাতে তার কোন প্রভাব না পড়ে সেই জন্যই এই মামলার রুজু করা হয়েছে। যদিও এই ঘটনার তৃণমূল প্রার্থী মদন মিত্র কে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুই বলতে চাননি। কামারহাটি পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল নেতা গোপাল সাহা কে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রশাসন যা ভালো বুঝেছে তাই করেছে। বিরোধীরা বিরোধিতা করবেই আমাদের সাথে মানুষ রয়েছে।