AMAR BANGLA NEWS

নির্বাচন বিধি ভেঙে আজ সন্ধ্যায় পূর্ব বেলঘড়িয়া ঘোলা রোডে একটি ক্লাবের টেবিল টেনিস সেন্টারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র

নির্বাচন বিধি ভেঙে আজ সন্ধ্যায় পূর্ব বেলঘড়িয়া ঘোলা রোডে একটি ক্লাবের টেবিল টেনিস সেন্টারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কামারহাটি...

নির্বাচন বিধি ভেঙে আজ সন্ধ্যায় পূর্ব বেলঘড়িয়া ঘোলা রোডে একটি ক্লাবের টেবিল টেনিস সেন্টারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র। নির্বাচন ঘোষণার পরে শুরু হয়ে যায় নির্বাচনবিধি এবং প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেই সে শুধু প্রার্থী এবং কোন প্রার্থী পারেনা কোন উদ্বোধন অনুষ্ঠানে থাকা এবং কোন কিছুর উদ্বোধন করা কিন্তু সবকিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র আজ সন্ধ্যায় টেবিল টেনিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মদন মিত্রকে যখন কামারহাটি পৌরসভার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ডে সুভাষ নগরের প্রচারে বেড়ান সেই সময় মদন মিত্র কে জিজ্ঞাসা করা হলে তিনি সম্পূর্ণটাই অস্বীকার করেন এবং বলেন ওই ক্লাবের খাওয়া-দাওয়ার অনুষ্ঠান ছিল সেখানে তাকে আমন্ত্রণ জানায় এবং ওই ক্লাবের একজন খেলোয়াড় সে বিদেশে আছে তার সাথে ফোনে কথা বলার জন্য সেই ক্লাবের আমন্ত্রণে যাই কিন্তু মদন মিত্রের ফেসবুক লাইভে দেখা যায় যে গেঞ্জি পড়ে তিনি ফিতে কাটছেন এবং সেখানকার খেলোয়াড় এবং কর্মকর্তাদের সাথে কথা বলছেন সেই টেবিল টেনিস সেন্টারে ঘুরে দেখছেন তার ফেসবুক লাইভ থেকে দেখা যাচ্ছে কিন্তু তিনি সেটাকে অস্বীকার করলেন পাশাপাশি বিজেপির প্রার্থীর নির্বাচনী এজেন্ট সুদীপ্ত রায় কলকাতা উচ্চ আদালতের আইনজীবী তিনি জানান এটা সম্পূর্ণভাবে নির্বাচনে বিধি ভঙ্গের কাজ করেছেন আমরা নির্বাচন কমিশন কে জানাবো এটা ছবি সমেত আমরা পাঠাবো এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা নির্বাচন কমিশনারের দারস্ত হবো। পাশাপাশি কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মানষ মুখার্জি জানান নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে সম্পূর্ণটাই নির্বাচন কমিশনারের আয়ত্তে চলে যায় এই ধরনের কাজ নির্বাচন বিধি ভঙ্গের কাজ এর পাশাপাশি তিনি আরও বলেন আজ সকালে যে প্রতিজ্ঞা স্তম্ভ এইভাবে উদ্বোধন করা যায় না এটাও নির্বাচন বিধি ভঙ্গের মধ্যে পড়ে আজকে সন্ধ্যাবেলায় কামারহাটি অঞ্চলে মানষ মুখার্জি পরিচিতি এবং নির্বাচনী প্রচারে যান সেখানে সামনে যে মাইক প্রচারে ছিলেন তাকেও ভয় দেখানো হয় এবং কামারটি অঞ্চলে প্রচারের অনুমতি নেওয়ার পরেও পুলিশ ব্যবস্থা থাকছে না আমরা বারবার বিভিন্ন বিষয়ে উল্লেখ করে নির্বাচন বিধি ভঙ্গের বিষয়ে জানিয়ে চিঠি করা হচ্ছে কিন্তু কোনটারই কোন কিছু হচ্ছে না প্রয়োজনে এবার তাহলে হাইকোর্টের যেতে বাধ্য হব আমরা এর পাশাপাশি কামারহাটি বিধানসভা কেন্দ্রে এ বছরে বিজেপি প্রার্থী অরূপ রায় চৌধুরী জানান যে মদন মিত্র যে কাজটি করেছে সম্পূর্ণ নির্বাচনী বিধিবঙ্গের কাজ। নির্বাচন শুরু হয়ে যাবার পরে ঘোষণা হওয়ার পর থেকে সম্পূর্ণটাই চলে যায় নির্বাচন কমিশনারের নিয়ম-নীতিবিদের মধ্যে কিন্তু মদন মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোন কিছুই মানছেন না আমরা নির্বাচন কমিশনারের কাছে চিঠি কোরবো অভিযোগ জানাবো