AMAR BANGLA NEWS

সরস্বতীর পুজো উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠান না করতে দেওয়ার অভিযোগে গাইঘাটায় রাস্তা অবরোধ এলাকাবাসীর

সরস্বতীর পুজো উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠান না করতে দেওয়ার অভিযোগে গাইঘাটায় রাস্তা অবরোধ এলাকাবাসীর উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ফুলসরা পাঁচপোতার...

সরস্বতীর পুজো উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠান না করতে দেওয়ার অভিযোগে গাইঘাটায় রাস্তা অবরোধ এলাকাবাসীর

উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ফুলসরা পাঁচপোতার দীঘারি সংঘের পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। আজ সরস্বতী পুজো উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছিল উদ্যোগতারা। এলাকাবাসীর অভিযোগ প্রশাসন পক্ষ থেকে সেই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনি অভিযোগ তুলে চাঁদপাড়া পাল্লা রোডের পাঁচপোতা বাজার এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। রাস্তার চেয়ার ও পুলিশের গার্ডরেল দিয়ে রাস্তা অবরোধ করছেন তারা। তাঁদের দাবি, প্রশান কেন তাদের অনুষ্ঠান করতে দেবে না তার উত্তর দিতে হবে। যত সময় সদুত্তর না পাবেন ততসময় তাদের অবরোধ চলবে।

পুলিশ সূত্রে খবর, সরস্বতী পূজা উপলক্ষে ২৩ তারিখ থেকে বিভিন্ন অনুষ্ঠান করছে উদ্যোগতারা। ২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি নিয়েছিল। আজ সকালে এসে আনুষ্ঠান করতে চাইছে। সামনে মাধ্যম পরিক্ষা সেই কারনে আজকের বিচিত্রা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি ।