AMAR BANGLA NEWS

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রজাতন্ত্র দিবসের ভোরে র*ণ*ক্ষেত্র নাজিরাবাদ, মৃ*ত ৩, নিখোঁজ আরও অনেকে

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রজাতন্ত্র দিবসের ভোরে রণ*ক্ষেত্র নাজিরাবাদ, মৃ*ত ৩, নিখোঁজ আরও অনেকে প্রজাতন্ত্র দিবসের ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রজাতন্ত্র দিবসের ভোরে রণ*ক্ষেত্র নাজিরাবাদ, মৃ*ত ৩, নিখোঁজ আরও অনেকে

প্রজাতন্ত্র দিবসের ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার আনন্দপুর। নাজিরাবাদ এলাকায় একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা ও একটি ডেকরেটার্সের গোডাউনে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল কয়েক কোটি টাকার সম্পত্তি। পুলিশ ও দমকল সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং অন্তত ৬ জন কর্মী এখনও নিখোঁজ।

সোমবার ভোররাত আনুমানিক ৩টে নাগাদ নাজিরাবাদের একটি ডেকরেটার্সের গোডাউনে প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি ফুড ডেলিভারি চেইন এবং মোমো তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, আগুনের তীব্রতায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

খবর পেয়ে প্রথমে দমকলের ১০টি এবং পরে আরও ইঞ্জিন মিলিয়ে মোট ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার নেভানোর কাজ চলছে।

নিখোঁজ কর্মীদের পরিবারের দাবি, আগুন লাগার পর ভিতর থেকে পঙ্কজ হালদার নামে এক কর্মী ফোন করে বাঁচানোর আর্তি জানিয়েছিলেন। কিন্তু এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং গোডাউনটি সরু গলির ভিতরে হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়, ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়।

সকালেই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত নিখোঁজদের সন্ধানের আশ্বাস দেন। দমকলকর্মীরা বর্তমানে গ্যাস কাটার ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালাচ্ছেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট বা রান্নার উনুন থেকে আগুনের সূত্রপাত। তবে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর আসল কারণ জানা যাবে। গোডাউনের অগ্নিনির্বাপক ব্যবস্থা সচল ছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।