পূর্ব রেলের পক্ষ থেকে বেলঘড়িয়া উড়ালপোলের স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা যায় রেলের ট্রাকের উপরে যে একদিকে আছে পাঁচটি অপরদিকে আছে সাতটি গার্ডার। সেই গার্ডার এবং সেই জায়গার স্বাস্থ্য খারাপ অবস্থায় রয়েছে খুব জরুরী ভিত্তিতে এবং তৎপরতার সাথে এই ব্রিজের কাজ করার প্রয়োজন। রেলের পক্ষ থেকে প্রশাসনিক স্তরে বারবার করে আলোচনা করা হয় এরপর ডিসেম্বর মাসের ২৩ তারিখে উচ্চ পর্যায়ে বেলঘড়িয়া ব্রিজের পরিদর্শনে আসে রেলের কর্তৃপক্ষ আরপিএফ কেএমডিএ পি ডব্লিউ ডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে উচ্চ পর্যায়ে পুলিশ কর্তৃপক্ষ কামারহাটি পৌরসভা উত্তর দমদম পৌরসভা এবং পি ডব্লিউ ডি যৌথভাবে ব্রিজের কাজ শুরু করার জন্য তারা পরিদর্শন করে এর পরে ২৬ শে ডিসেম্বর দুপুরবেলায় কামারহাটি পৌরসভায় উচ্চ পর্যায়ে সভা হয় সেখানে রেলের ইঞ্জিনিয়ার উচ্চপদস্থ আধিকারিক এবং পি ডব্লিউ ডি কে এম ডি এ আরপিএফ ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চ পর্যায়ে পুলিশ প্রতিনিধি দল কামাহাটী পৌরসভার ইঞ্জিনিয়ার কামারটি পৌরসভার পৌর প্রধানসহ উচ্চ পদস্থ আধিকারিক এবং উত্তর দমদমের প্রতিনিধি দের উপস্থিতিতে উচ্চপর্যায়ের আলোচনার পরে এই ব্রিজের কাজ শুরু হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ ও দক্ষিণ পূর্ব রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিফিকেশন করা হয় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসডিও এর পক্ষ থেকে নোটিফিকেশন করা হয় আগামী ১৭ ই জানুয়ারি থেকে বেলঘড়িয়া ব্রিজের কাজ শুরু হবে এবং তার জন্য বেলঘড়িয়া ব্রিজ বন্ধ হয়ে যাবে এর ফলে সমস্যায় পড়তে হবে উত্তর দমদম অঞ্চল এবং কামারহাটি পৌর অঞ্চলের মানুষের এবং তার পাশাপাশি বেলঘড়িয়া ব্রিজের নিচে যে সমস্ত হকার আছে দু পান্তের পূর্ব দিক এবং পশ্চিম দিকের সেই হকাররাও সমস্যার মুখে পড়বে কারণ তাদের দোকান বন্ধ হয়ে যাবে তাদের এই দোকানের উপরেই তাদের সংসার নির্ভর করে তাই তারা সরকারের কাছে প্রশাসনের কাছে আবেদন তারা যাতে ব্যবসা করে সংসার চালাতে পারে প্রশাসন যাতে সেদিকে দৃষ্টি দেয় এবং রুট ঠিক করা হয়েছে দু নম্বর রেলগেট এবং তিন নম্বর রেলগেট দিয়ে টেক্সমাকোভিতর দিয়ে নন্দননগর দিয়ে এমবি রোডে কালচার মোড় যাতায়াত করবে তার মধ্যে বড় প্রশ্ন দাঁড়িয়েছে সামনে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২রা ফেব্রুয়ারি থেকে সেদিকেও পুলিশ প্রশাসন এবং কামারহাটি পৌরসভা দৃষ্টি রেখে যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষায় যাতায়াতের সমস্যা না হয় সেদিকেও তারা ভাবনাচিন্তার মধ্যে রেখেছে সবচেয়ে বড় বিষয় হলো বিটি রোডের সাথে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং যশোর রোড যোগাযোগ স্থাপন করে এই বেলঘড়িয়া ব্রিজ পণ্যবাহী গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই পণ্যবাহী গাড়ির পড়বে সমস্যা পশ্চিম পাড়ের সাথে পূর্ব পাড়ে যোগাযোগের একটি বড় সমস্যা দাঁড়াবে রেল কর্তৃপক্ষ থেকে বলছে তিন থেকে চার মাসের মধ্যে এই কাজ শেষ করবে কিন্তু এখন দেখার তারা যে কথা দিচ্ছে সেই কথার মধ্যে দিয়ে কাজ শেষ হয় কিনা নাহলে কামারহাটি এবং উত্তর দমদম পৌরসভার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পড়তে হবে সমস্যার মুখে
পূর্ব রেলের পক্ষ থেকে বেলঘড়িয়া উড়ালপোলের স্বাস্থ্য পরীক্ষা
পূর্ব রেলের পক্ষ থেকে বেলঘড়িয়া উড়ালপোলের স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা যায় রেলের ট্রাকের উপরে যে একদিকে আছে পাঁচটি অপরদিকে...