পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় তিন জন দোষী সাবস্ত হলো আজ ব্যারাকপুর আদালত
২০২২ সালের ১৩ই মার্চ সন্ধ্যা বেলা কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় আজ ব্যারাকপুর আদালতে হাজির হয় তিনজন অভিযুক্ত অমিত পন্ডিত সঞ্জীব পন্ডিত ও জিয়ারুল মন্ডল। সঞ্জীব পন্ডিত যামিনে বাইরে থাকলেও আজ আদালতে আসলে তাকে গ্রেফতার করা হয়। বিচারক তাদের দোষী সাব্যস্ত করে এবং আগামী ১৭ তারিখ তিনজনের শাস্তি ঘোষণা করা হবে। আদালত থেকে বের করবার সময় সঞ্জীব পন্ডিত বলেন আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। এর মধ্যে নেতারা জড়িয়ে আছে। শাস্তির হবার পর নিরুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন। বিচারে আমি খুশি দোষীদের যোগ্য শাস্তি হয়েছে এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ