AMAR BANGLA NEWS

অগ্নি নির্বাপন ব্যবস্থায় গাফিলতি, বড় দুর্ঘটনার আশঙ্কা মেডিকেল কলেজের, বিষয়টা জানাই নেই কর্তৃপক্ষের। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখা মেয়াদ...

অগ্নি নির্বাপন ব্যবস্থায় গাফিলতি, বড় দুর্ঘটনার আশঙ্কা মেডিকেল কলেজের, বিষয়টা জানাই নেই কর্তৃপক্ষের। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখা মেয়াদ উত্তীর্ণ বহু অগ্নি নির্বাপন সিলিন্ডার। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন রোগীর পরিবারের লোকজন। এই গাফিলতির জন্য মেডিকেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তাঁরা। আমাদের কাছেই বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসেছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। তদন্ত করে দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন এমএসভিপি প্রসেনজিৎ বর। অগ্নি দুর্ঘটনার মোকাবেলায় মালদা মেডিকেলের বহির্বিভাগ, প্রশাসনিক ভবন ট্রমা কেয়ার সেন্টার সহ অন্যান্য বিল্ডিংয়ে একাধিক অগ্নি নির্বাপন যন্ত্র লাগানো রয়েছে। তবে সাত মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই সব অগ্নি নির্বাপক যন্ত্রের। এমনকি প্রায় ৯ মাস ধরে সে সব যন্ত্র যাচাই পর্যন্ত করা হয়নি। এই পরিস্থিতিতে যে কোন সময় মালদা মেডিকেল কলেজে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা।

এ বিষয়ে দায়িত্বে থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরজিৎ কুন্ডু জানান, সবেমাত্র তিনি দুদিন আগে জয়েন করেছেন বিষয়টি তার জানা ছিল না, এই ঘটনা কখনোই হওয়া উচিত না, ভুল হয়েছে, সমস্ত খোঁজখবর নিয়ে দ্রুত সিলিন্ডার গুলোকে সরিয়ে নিয়ে নতুন ভাবে লাগিয়ে দেওয়া হবে।