AMAR BANGLA NEWS

দিল্লি বিস্ফোরণে পরদিনই পশ্চিমবঙ্গের বীরভূমে প্রচুর পরিমানে বিষ্ফোরক ভর্তি একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ।

দিল্লি বিস্ফোরণে পরদিনই পশ্চিমবঙ্গের বীরভূমে প্রচুর পরিমানে বিষ্ফোরক ভর্তি একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে...

দিল্লি বিস্ফোরণে পরদিনই পশ্চিমবঙ্গের বীরভূমে প্রচুর পরিমানে বিষ্ফোরক ভর্তি একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ২০ হাজার জিলেটিন স্টিক। ঘটনাটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার সংকেতপুর গ্রামে। ঘটনায় নারায়ণ ঘোষ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে ওই এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ চারচাকা গাড়িটি দেখতে পান। গাড়িটি আটক করে তল্লাশি চালানোর সময় বিষ্ফোরক গুলি দেখতে পায় পুলিশ। এরপরেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে নলহাটি থানার পুলিশ। তবে গাড়িটির চালক ও খালাসি পলাতক। বিস্ফোরক গুলি কোথায় ও কি কারনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়টি তদন্ত করছে বীরভূম জেলা পুলিশ। দিল্লি বিস্ফোরণের ঘটনার একদিন পর এরাজ্যের ঝাড়খণ্ড ও মুর্শিদাবাদ লাগোয়া বীরভূমে বিপুল পরিমানে বিষ্ফোরক উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।