AMAR BANGLA NEWS

SIR চালুর হতেই জায়গা জমি ছেড়ে ঘরে তালা মেরে গোটা পরিবার পালালো বাংলাদেশ

SIR চালুর হতেই জায়গা জমি ছেড়ে ঘরে তালা মেরে গোটা পরিবার পালালো বাংলাদেশ বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বিরামনগর এর...

SIR চালুর হতেই জায়গা জমি ছেড়ে ঘরে তালা মেরে গোটা পরিবার পালালো বাংলাদেশ

বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বিরামনগর এর ৪ নম্বর বুথের ঘটনা।নাম আজহারউদ্দিন গাজী২০০৩ সালে বাংলাদেশ থেকে এই দেশে পাসপোর্টে আসে , এসে এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোটরসাইকেলে খেলা দেখিয়ে বেড়ায়, আবার বাংলাদেশে চলে যায়। শেষবার ২০১০ সালে পাসপোর্টে বাংলাদেশ থেকে আসে এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে বিরামনগরে ।সেখানে অসাধু উপাযয়ে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তৈরি করে জায়গা জমি কিনে এখানে বসবাস শুরু করেন , স্ত্রীর সেরিনা গাজীকে নিয়ে বসবাস করে , একটি মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে, রাজ্যে এস আই আর লাঘু হওয়ার পর থেকে রাতারাতি তার বাড়িতে তালা মেরে এখান থেকে পালিয়ে গেছে । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন-এসআই আর আতঙ্কে ভয়ে ঘর জায়গা জমি ছেড়ে বাড়িতে তালা মেরে রাতারাতি গোটা পরিবার পালিয়েছে ।সবাই বলছে বাংলাদেশে চলে গেছে। বসিরহাট দক্ষিণের বিজেপি মন্ডলের সভাপতি আব্দুল রউফ সদ্দার বলেন উনি বাংলাদেশের ও ভোটার এদেশের ভোটার ২০০৩ সালে আসার পর এখানকার বিধায়ক প্রধান জনপ্রতিনিধিদের কাছের থেকে খেলা দেখিয়ে সার্টিফিকেট নিতেন এবং সেই সার্টিফিকেটে বিরামনগর এর ঠিকানা লিখতেন। আর সেই সব সার্টিফিকেট কাজে লাগিয়ে নথিপত্র করেছেন । আমরা জানি উনি বাংলাদেশী পাসপোর্ট নিয়ে দেশে আসার পরে এখানে থেকে গেছে পুরো বিষয়টা আমরা ভারতীয় অ্যাম্বাসিকে জানিয়েছি । বিরামনগর এর পঞ্চায়েত সদস্যের স্বামী হাবিব মণ্ডল বলেন -শুনছি, ২০০২ এর ভোটার লিস্টে ওনার নাম আসেনি , ভয়েতে তিনি এখান থেকে পালিয়ে গেছে কোথায় গেছে জানিনা। তবে ওনার কাগজপত্র এখানে রয়েছে ওনার মেয়ের বিয়ে হয়েছে পাশে, পুরো বিষয়টা নির্বাচন কমিশন দেখুন উনি কোথায় গেছেন আমার জানা নেই।