AMAR BANGLA NEWS

গোবরডাঙ্গা স্টেশনে ৭ঃ৩৬ মিনিটে এসি লোকাল না দাঁড়িয়ে সামনের স্টেশনের দিকে যেতেই আতঙ্কিত হয়ে পড়ে রেলযাত্রীরা

গোবরডাঙ্গা স্টেশনে ৭ঃ৩৬ মিনিটে এসি লোকাল না দাঁড়িয়ে সামনের স্টেশনের দিকে যেতেই আতঙ্কিত হয়ে পড়ে রেলযাত্রীরা। গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় ৩০০...

গোবরডাঙ্গা স্টেশনে ৭ঃ৩৬ মিনিটে এসি লোকাল না দাঁড়িয়ে সামনের স্টেশনের দিকে যেতেই আতঙ্কিত হয়ে পড়ে রেলযাত্রীরা। গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় ৩০০ মিটার এগিয়ে যায় ট্রেন। স্পিকার এর মাধ্যমে গার্ডের সাথে কথা হয় তারপর আবার ফের কুড়ি মিনিট বাদে ট্রেন পেছনদিকে আনা হয়। রোজকার মত টাইম অনুসারে সপ্তাহে ৩৬ মিনিটে গোবরডাঙ্গা এসি লোকাল স্টেশনে ঢোকে, কিন্তু যাত্রীরা নাবার চেষ্টা করলে, তারা নামতে পারে না, কারণ ট্রেনের দরজায় খোলা হয়নি। যাত্রী না নামিয়ে গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যেতে থাকে ট্রেন, আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা, তারা জানায় ট্রেনের ভেতর অনেক অসুস্থ যাত্রী ছিলেন, তারা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনায় রেল যাত্রীদের ভেতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে