কল্যান বন্দ্যোপাধ্যায়রা বেশিদিন থাকলে মায়ের পুজো আর হবে না। শুধু বাঁকুড়া নয় গোটা পশ্চিম বঙ্গেই আর হবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মা কালীর কাছে প্রার্থনা নিয়ে পালটা কটাক্ষ সুকান্ত মজুমদারের। একইসাথে হোমগার্ডের পুলিশ অফিসার সেজে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। সেই হোমগার্ডের সঙ্গেও তৃণমূলের যোগ আছে। তাঁর দাবি, এই রাজ্যে কর্ম সংস্থান নেই, রোজগারের জন্যে অন্য রাজ্যে যেতে হচ্ছে, আর এর জন্যে রাজ্যে একটা সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। ওয়েলকাম শোভন পোস্টার নিয়ে তাঁর মন্তব্য তৃণমূলে কে কাকে ওয়েলকাম জানাবে, কে কাকে ওয়েলে ফেলবে তা ওরাই জানে।
কল্যান বন্দ্যোপাধ্যায়রা বেশিদিন থাকলে মায়ের পুজো আর হবে না।
কল্যান বন্দ্যোপাধ্যায়রা বেশিদিন থাকলে মায়ের পুজো আর হবে না। শুধু বাঁকুড়া নয় গোটা পশ্চিম বঙ্গেই আর হবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের...