AMAR BANGLA NEWS

ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, বন্ধ হয়ে গেল পূর্বঘুষিত বিজয়া সম্মেলনে অনুষ্ঠান, অন্য পদ ছাড়ার হুঁশিয়ারি

ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, বন্ধ হয়ে গেল পূর্বঘুষিত বিজয়া সম্মেলনে অনুষ্ঠান, অন্য পদ ছাড়ার হুঁশিয়ারি...

ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, বন্ধ হয়ে গেল পূর্বঘুষিত বিজয়া সম্মেলনে অনুষ্ঠান, অন্য পদ ছাড়ার হুঁশিয়ারি

নিজের ঘনিষ্ঠ কে ব্লক সভাপতি করতে না পারায় পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি, এবং নতুন সহ-সভাপতিও তার পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি ,পাশাপাশি আজ পূর্ব ঘোষিত বিজয়া সম্মেলনি অনুষ্ঠান বাতিল করলেন আগের ব্লক সভাপতি, এছাড়াও আরো বেশ কয়েকজন তৃণমূলের নেতৃত্ব নিজেদের পদ ছাড়ার হুঁশিয়ারি দিলেন

ঘটনাটি উত্তর 24 পরগনার হাসনাবাদ এক নম্বর ব্লকের ঘটনা ।

আজ তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন পদ নতুন করে ঘোষিত হয় । সেই ঘোষণা অনুযায়ী তৃণমূলের হাসনাবাদ ১ নম্বর ব্লক কমিটির সভাপতির নাম ঘোষিত হয় আনন্দ সরকার এর , সহ-সভাপতি হয়েছেন গৌতম কয়াল।এখানকার আগের ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম এই আমিরুল ইসলাম হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির পদেও আছেন ।আজ আগের সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে বিজয়া সম্মেলনে অনুষ্ঠান ছিল হাসনাবাদের বরুণহাটে ।আজ নতুন সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই আগের সভাপতি আমিরুল ইসলাম বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বাতিল করেন। অনুষ্ঠান শুরু হওয়ার আর কয়েক ঘণ্টা বাকি ছিল । অনুষ্ঠান বাতিল হওয়ায় চেয়ার , ব্যানার সহ সবই খুলে ফেলা হচ্ছে । পাশাপাশি তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং নতুন সহ-সভাপতি গৌতম কয়াল তার নিজের পদ ছাড়ার হুঁশিয়ারি দিলেন । সঙ্গে আরও বেশ কয়েকজন তৃণমূলের নেতৃত্ব তারাও নিজেদের পদ ছাড়ার হুশিয়ারি দিয়েছেন। নতুন সভাপতি আনন্দ সরকার অবশ্যই সকলকে নিয়ে মান অভিমান দুঃখ ভুলে একসাথে চলার বার্তা দিয়েছেন