খগেন মূর্মূর ঘটনার বদলা চাই, কার্যত বক্তব্যের ছত্রে ছত্রে এভাবেই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূর ওপর হামলার প্রতিবাদে আজ মালদা জেলা শাসকের দফতরে বিক্ষোভ ছিল বিজেপির। মালদা শহরের টাউন হলের কাছ থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিশাল মিছিল করেন বিজেপির নেতা কর্মী সমর্থকরা। মিছিলে সামিল হয় আদিবাসীরাও। ঢাক ঢোল মাদল বাজিয়ে আদিবাসীরা হাজির হয়। হাতে তীর ধনুক নিয়ে সামিল হন তাঁরা। বহু আদিবাসী মহিলাও সামিল হন। সুকান্ত মজুমদার তাঁর বক্তব্যে আদিবাসীদের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, আদিবাসী নেতা খগেন মূর্মূকে পাথর ছোঁড়া নয়, ওরা পাথর ছুঁড়েছে রাজ্যের আদিবাসী মানুষদের। পাশাপাশি তিনি রাজ্য সরকার, এবং পুলিশকে একহাত নিয়ে বলেন, নিজেদের নিরাপত্তা নিতে নিজেরাই নামুন, পুলিশের ওপর ভরসা করবেন না।*
খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে রাস্তায় আদিবাসী সম্প্রদায় তীর ধনুক হাতে
খগেন মূর্মূর ঘটনার বদলা চাই, কার্যত বক্তব্যের ছত্রে ছত্রে এভাবেই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তর মালদার সাংসদ খগেন...