নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে পড়ল যাত্রী বোঝাই বাস। আহত কমপক্ষে ১১ জন। উত্তেজনা মালদা নালাগোলা রাজ্য সড়কের বুলবুল চন্ডী দেবীপুর মোর এলাকায়। জানা গেছে নালাগোলা থেকে যাত্রী নিয়ে মালদা শহরের দিকে যাচ্ছিল এই বাসটি। দ্রুত গতিতে ছুটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে যায় বাসটি। এরপর স্থানীয়রা ছুটে এসে বাসের জানালার কাচ ভেঙে আহতদের উদ্ধার করে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। পরে ক্রেন দিয়ে বাসটিকে নয়নজুলি থেকে উদ্ধার করা হয়
দুর্ঘটনার পর নয়নজুলিতে নেমে তল্লাশীর পর উদ্ধার হল এক যাত্রী দেহ। আশঙ্কাজনক অবস্থায় তাকে বুলবুল চন্ডি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম হেলপার রনি বর্মন। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু এবং তৃণমূলের প্রতিনিধিরা। যে নয়ানজুলিতে বাসটি উল্টে ছিল ক্রেন দিয়ে তা তোলা হয়। এরপর সেখানে হবিবপুর থানা পুলিশের পক্ষ থেকে হাঁটু জলে নেমে জলে আর কেউ রয়েছে কিনা তার তল্লাশি করা হয়। সেই তল্লাশিতেই এই যাত্রীর দেহ উদ্ধার হয়